×

জাতীয়

বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় ভারতীয় ২ ট্রলার ও ৩১ জেলে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পিএম

বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় ভারতীয় ২ ট্রলার ও ৩১ জেলে আটক

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় দুটি ট্রলার ও ৩১ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন 'অপারেশন নির্মূল' এর আওতায় গত ১৪ অক্টোবর থেকে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। টহলে থাকার সময় তারা দুটি বিদেশি ট্রলার সনাক্ত করে।

ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক।

আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের পটুয়াখালীর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ট্রলার কোন দেশের তা আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে কলাপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ফিশিং ট্রলার দুটি ভারতের। আটককৃতরা সবাই ভারতীয় নাগরিক। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App