×

জাতীয়

আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গভর্নর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম

আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে আগামী ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন গভর্নর আহসান এইচ মনসুর। 

আরো পড়ুন: রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন

জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বৈশ্বিক ঋণদাতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে ব্যক্তিগত কারণে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ৩ নভেম্বর ঢাকায় ফিরতে পারেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App