×

জাতীয়

চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন

চা বোর্ডের নতুন চেয়ারম্যান বাণিজ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন | ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। যোগদানের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে চা বোর্ডের চেয়ারম্যান আলোচনা করেন। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব কর্মক্ষেত্রে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

আরো পড়ুন: ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App