×

জাতীয়

৯ ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেস উদ্ধার

দেরিতে ছাড়ছে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম

দেরিতে ছাড়ছে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) উদ্ধারকাজ দীর্ঘ ৯ ঘণ্টা পর শেষ হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী আটকা পড়েন। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীদের। ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এ ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। এতে লাইনের পাত ভেঙে গেছে। এছাড়া ট্রেনের কয়েকটি চাকা নিচে খুলে যায়। ট্রেনের গতি কম ছিল। এই ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছায় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

উদ্ধারকাজ শেষে ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়েছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এরই মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৬টি বগি উদ্ধার করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া তিস্তা ও এগারসিন্ধুও বিলম্বে ঢাকা ছেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App