×

জাতীয়

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া। ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে ইসি জানায়, মৃত্যুকালে স ম জাকারিয়া স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরো পড়ুন: আবারো ফেসবুক লাল করার হিড়িক

স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিব হিসেবে এবং ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা/কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App