×

জাতীয়

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য: উপদেষ্টা আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।  

বৈঠকে তারা দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, আইডিয়া বিনিময়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সরাসরি ফ্লাইট চালু, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থ-সামাজিক যেকোন সম্পর্ককে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সামাজিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য। 

তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারে তিনি আগ্রহ প্রকাশ করেন।   

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সঠিক পথে এগোবো এবং কাজ করবো। ব্যবসা-বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করবে তার সরকার। 

আরো পড়ুন: শুধু নির্বাচন দেয়াটাই অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তথ্য উপদেষ্টা

এসময় তারা আঞ্চলিক সংস্থার গুরুত্বের ওপর গুরুত্ব দেন এবং এ প্রেক্ষাপটে সার্কের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন। পরে উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি. ফ্রানসেসচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের ফলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপক আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এখন প্রায় সবাই একমত যে, বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য।

তিনি বলেন, জনমনে রাষ্ট্র সংস্কারের যে গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই সংস্কারকাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে অর্ন্তবর্তী সরকার। এই সংস্কারকাজটি সুসম্পন্ন হওয়া প্রয়োজন।   

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি। শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য, বাণিজ্য প্রসারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। 

এ সময় সাম্প্রতিক সময়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তিনি বাংলাদেশ দলের প্রশংসা করেন। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং স্থানীয় সরকারের সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App