×

জাতীয়

ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে। ছবি : সংগৃহীত

চার দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফে রডরিগেজ এবং দেশটির ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

শুক্রবার (২২ নভেম্বর) তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রডরিগেজ ও লি’র ঢাকা সফরের তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ২২-২৫ নভেম্বর বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির বিষয়ে প্রতিনিধিদলের এই সফর হবে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফে রডরিগেজ এবং তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

আরো পড়ুন : শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প 

ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দিতেই এই সফর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন প্রতিনিধিদলের সফরে শ্রমিক সংগঠনের স্বাধীনতাসহ বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনের সংস্কার নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, তৈরি পোশাকখাতে দীর্ঘদিন থেকে চলমান অস্থিরতায় বন্ধে জোর দেবে ওয়াশিংটন।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App