×

জাতীয়

কারাগারে সাবেক মেয়র আতিক, পুলিশ কর্মকর্তা আলেপ ও র‍্যাবের ফারুকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

কারাগারে সাবেক মেয়র আতিক, পুলিশ কর্মকর্তা আলেপ ও র‍্যাবের ফারুকী

মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র‍্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী। ছবি: সংগৃহীত

রিমান্ড শেষে সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন এবং র‍্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৭ ও আদালত-১৯ এই নির্দেশ দেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। অন্যদিকে একই মামলায় যাত্রাবাড়ী থানায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং র‍্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে ছিলেন।  

রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। বকুল মিয়া হত্যা মামলায় এই তিনজনের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে মামলার প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App