×

জাতীয়

শেখ হাসিনার আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ যে দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

শেখ হাসিনার আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ যে দিন

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন আগামী ২ ডিসেম্বর সোমবার জাতির সামনে শ্বেতপত্র তুলে ধরা হবে। তার আগে ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান ড. দেবপ্রিয়।

তিনি বলেন, আগামী সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। তার আগের দিন আর্থিক খাত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তিনি আরো বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে বেশি লুটপাট হয়েছে। প্রতিবেদনে এসব তুলে ধরা হবে।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি মূল্যায়ন কমিটি করে অন্তর্বর্তী সরকার। গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করে।

সরকারপক্ষ থেকে জানানো হয়, শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় ইত্যাদি বিষয়ের প্রতিফলন থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App