×

জাতীয়

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আলী হুসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া আরো ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে আলী হুসেনের আত্মীয় পরিচয়কারী মফিজুল ইসলাম সানা মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা কোনো তদন্ত চলছে কিনা, তা ২০ কর্মদিবসের মধ্যে উত্তরা-পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা-পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজমপুর-হাউসবিল্ডিং এলাকায় আলী হুসেন যান। সেখানে দুপুর ২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়া হয়। বিকাল ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App