×

জাতীয়

১৬ ডিসেম্বর রাজপথ আ. লীগের দখলে রাখার নির্দেশ, যা জানালেন সোহেল তাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

১৬ ডিসেম্বর রাজপথ আ. লীগের দখলে রাখার নির্দেশ, যা জানালেন সোহেল তাজ

সোহেল তাজ। ছবি : সংগৃহীত

সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, আগামী ১৬ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে এসব নিউজ ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেল তাজ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেইক নিউজ! কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে- বলা হচ্ছে, আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি। এগুলো সব ফেইক নিউজ। আমি আমার আগের অবস্থানেই আছি।

তিনি বলেন, আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুলত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্ম-উপলব্ধিও করছে না- এটা ভালো লক্ষণ না।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গিয়েছি, তাদের বলব যে সেই আদর্শ বা নীতি যদি হয় হত্যা, গুম, খুন, নির্যাতনের, ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন এই নীতি বা আদর্শ আমার না।

আরো পড়ুন : আওয়ামী লীগ মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App