×

জাতীয়

পূর্বাচলে লেক থেকে তরুণীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

পূর্বাচলে লেক থেকে তরুণীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি লেক থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল বউয়ারটেক এলাকার লেক থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। 

আরো পড়ুন: ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, পর্নোগ্রাফির অভিযোগে তরুণ গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App