×

জাতীয়

দেশে থাকা অবৈধ বিদেশিদের কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

দেশে থাকা অবৈধ বিদেশিদের কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক ও কর্মকর্তা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং কর্মরত রয়েছেন। এ অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত-কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর-প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও অনুরোধ করা হলো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বেঁধে দেয়া সময়সীমার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন: আমাদের সব শেষ হয়ে গেছে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App