×

জাতীয়

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) । এসব অ্যাকাউন্টে মোট ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে ২৯ নভেম্বর পর্যন্ত ২২৩ কোটি ৭৩ লাখ টাকা তোলা হয়েছে এবং বর্তমানে ব্যাংক হিসাবগুলোতে ১২ কোটি ৯৪ লাখ টাকা অবশিষ্ট আছে।

এছাড়া, ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধরের (চিন্ময় কুমার দাস) নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল, যার বেশিরভাগই  তোলা হয়েছে। এখন গোয়েন্দারা অনুসন্ধান চালাচ্ছেন, যে সব ব্যক্তি এই টাকা জমা দিয়েছেন এবং এই টাকার উৎস কী, এই তথ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। 

গত ৩০ নভেম্বর বিএফআইইউ চন্দন কুমার ধরসহ ইসকনের ১৭ জন সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয়। ওই দিনই বিএফআইইউ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠায়। যারা ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চন্দন কুমার ধর, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

এখন বিএফআইইউ ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে। তারা এই টাকার আসল উৎস এবং এর ব্যবহার কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App