×

জাতীয়

সর্বদলীয় বৈঠক শেষে আসিফ নজরুল, ‘জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

সর্বদলীয় বৈঠক শেষে আসিফ নজরুল, ‘জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত’

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হবো।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে (সর্বদলীয়) বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন, সবাই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক, সেই সময় যেন নেয়া হয়। তাড়াহুড়া যেন না করা হয়। অযথা কালক্ষেপণও যেন না করা হয়।

আইন উপদেষ্টা বলেন, ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। সবার প্রস্তাব বিবাচেনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। 

‘কোথাও অনৈক্যের সুর’ নাই উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের বৈঠকে শুধু পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App