×

জাতীয়

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে নাগরিক কমিটির নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে নাগরিক কমিটির নিন্দা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক কমিটি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষাভবন মোড় থেকে কার্জন হল এলাকা পর্যন্ত পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ লাঠিচার্জে কয়েক শিক্ষার্থী এবং বাবুল নামে একজন পথচারী আহত হয়েছেন।

এক শিক্ষার্থীকে বর্বর কায়দায় কয়েকজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেছে। জাতীয় নাগরিক কমিটি এই বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পরও পুলিশের এমন অমানবিক আচরণ ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে। ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদী কাঠামোয় বিকশিত হওয়া পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরইমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই- এই সময়ে পুলিশি ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন। খুব দ্রুত পুলিশি ব্যবস্থার মৌলিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App