×

জাতীয়

'শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট', রেহানার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

'শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট', রেহানার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি এরই প্রেক্ষিতে ‘শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেননি। বরং কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দাবি সম্বলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টে এই মন্তব্যের বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে শেখ রেহানা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শেখ রেহানা ৫ আগস্টের পর প্রকাশ্যে আসেননি। সাম্প্রতিক সময়ে তার কোনো বক্তব্যও জনসম্মুখে আসেনি।


এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ পরবর্তী সময়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ হাসিনাকে নিয়ে কথিত মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু গণমাধ্যম এবং সমজাতীয় সূত্রগুলো যাচাই করে রেহানার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, ‘শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App