×

জাতীয়

এখন থেকে ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

এখন থেকে ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে

বিবাহের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত

এখন থেকে বিবাহে কোনো ট্যাক্স লাগবে না। বিবাহের ওপর আরোপিত ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ! আমাদের মানববন্ধন সফল হয়েছে। আজকে থেকে বিবাহে কোনো ট্যাক্স লাগবে না। এক সপ্তাহের বেঁধে দেয়া সময়ের তৃতীয় দিনেই বিবাহের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। 

এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানান রফিকুল ইসলাম আইনী।

এদিন দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আসিফ নজরুল বলেন, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এ অযোক্তিক কর বাতিল করেছে।

এর আগে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানায় ‘সাধারণ ছাত্র-জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে ৭ দিন সময় দেয় তারা। গত রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় ‘সাধারণ ছাত্র-জনতা’। 

এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিয়ের ওপর কর আরোপ করে সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করাকে জটিল ও কঠিন করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, বিয়ের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App