×

জাতীয়

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু ফেব্রুয়ারিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু ফেব্রুয়ারিতে

রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী ফেব্রুয়ারির শুরুতেই আর্থিক সহায়তা দেয়ার কাজ শুরু হবে। শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এসময় শহীদদের অবদানের কথা স্মরণ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন: দেশে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই

শহীদদের কবর জিয়ারতের পর তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেয়া হবে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহত ব্যক্তির চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App