×

জাতীয়

দুর্ঘটনায় আহত সারজিস আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

দুর্ঘটনায় আহত সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাবি শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। সেলাই দেয়া হয়েছে।

আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি।

আরো পড়ুন : দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই, সাদা কাপড়ে মাটির নিচেই যেতে হবে: সারজিস


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App