×

জাতীয়

এখনো জ্বলছে সুধাসদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

এখনো জ্বলছে সুধাসদন

সুধাসদন থেকেও আসবাবপত্র, লোহা জাতীয় জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধাসদনেও হামলা চালাছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনের দুটি তলায় আগুন জ্বলতে দেখা যায়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরেও সুধাসদনে সেই আগুন জ্বলতে দেখা গেছে। দুপুরে ধানমন্ডিতে ৫/এ তে গিয়ে দেখা যায়, সুধাসদনের নিচ তলা ও দ্বিতীয় তলায় এখনো আগুন জ্বলছে। তৃতীয় তলায় আগুন নেই, তবে আগুনে পুরো ভবনটি উত্তপ্ত বয়লারে পরিণত হয়েছে। 

ধানমন্ডি ৩২ নম্বরের মতো সুধাসদন থেকেও আসবাবপত্র, লোহা জাতীয় জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। কেউ নিচ্ছে পানির পাইপ, আবার কেউ নিচ্ছে এসির জিনিস। তাদের অনেকেই ছিন্নমূল মানুষেরা। তারা সুধাসদনের মধ্যে যা পাচ্ছে তাই নিচ্ছে। তবে সকাল থেকে সুধাসদনে ছাত্র বা শিক্ষার্থীদের কারো দেখা যায়নি।

আরো পড়ুন : ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা

শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে গতকাল রাতে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দেয়া হয়। ভেঙে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি।  

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেয়ার প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App