×

জাতীয়

ডেভিল হান্টে ছোট-বড় সব অপরাধী ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

ডেভিল হান্টে ছোট-বড় সব অপরাধী ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না, সেজন্য একাধিক কমিটি রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা সহায়তা পাবে। 

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে তিনি বলেন, তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে বিবেচনা করা যাবে।

সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।  

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো।  এসময় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করায় সাংবাদিকদের ভূয়সী প্রশাংসা করেন তিনি। 

মতবিনিময় সভায় পুলিশের আইজিপি ড. বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App