×

জাতীয়

বিদেশে এস আলম ও তার স্ত্রীর সম্পদ জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

বিদেশে এস আলম ও তার স্ত্রীর সম্পদ জব্দ

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিদেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। 

দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাসের লিমাসল জেলায় অবস্থিত একটি দুই তলা বাড়ি। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডে তাদের বিনিয়োগকৃত ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও পিকক প্রপার্টি হোল্ডিংসসহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও ১৮টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়। জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে ছয়টি ট্রাস্টে থাকা বিভিন্ন অঙ্কের বিনিয়োগও জব্দের আওতায় আনা হয়েছে। 

দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুসন্ধানকালে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে- যা ইঙ্গিত করে যে, তারা অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একাধিক বিদেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ন্যায়বিচারের স্বার্থে ও এই অবৈধভাবে অর্জিত সম্পদ যেন আরও অপচয় না হয়, তা নিশ্চিত করতে উক্ত সম্পদ জব্দের আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে দুদক আদালতে জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App