×

জাতীয়

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পথসভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ যারা গোপালগঞ্জে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা আবার আসব গোপালগঞ্জে। গোপালগঞ্জকে মুজিববাদীমুক্ত, সন্ত্রাসমুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।

গোপালগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা গণ-অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন—আপনাদের দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে না পারে।

নতুন বাংলাদেশে গোপালগঞ্জ নামে কোনো বৈষম্য হবে না জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, চাকরিতে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসী আমরা সহ্য করব না।

পথসভায় বাধা ও সভাস্থলে হামলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকেও বাধা দেয়া হয়েছে। দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা যদি আজ এখানে বসে ঘোষণা দিই সারা বাংলাদেশ গোপালগঞ্জে এসে হাজির হবে। আজ যারা বাধা দিয়েছে প্রশাসন যদি এদের চিহ্নিত করে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আবার আসব গোপালগঞ্জে। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ।

এনসিপির সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App