×

জাতীয়

কারফিউ: থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

কারফিউ: থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন সন্ধ্যার পরই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখেমুখেও ছিল আতঙ্ক।

শহরজুড়ে টহল দিচ্ছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও জানিয়েছেন তারা। পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে। সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পরই শুরু হয় সংঘর্ষ।

রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App