×

জাতীয়

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

দুই দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের পর প্রায় এক দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছালে ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে সীমান্ত উত্তেজনা দেখা দেওয়ায় তা স্থগিত করে ইসলামাবাদ।

কূটনৈতিক সূত্র বলছে, দারের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবন এবং রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য হবে সম্পর্ক স্বাভাবিক করা। সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার ইসহাক দারের মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। শুরুতে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সই হতে পারে।

তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, দুই দেশের নাগরিকদের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হবে। সংশ্লিষ্টরা বলছেন, অগ্রগতি ধরে রাখতে হলে অমীমাংসিত তিন ঐতিহাসিক বিষয় ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের প্রাপ্য হিস্যা সমাধান জরুরি।

এ সফরে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি হতে পারে। এছাড়া বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি সই হতে পারে।

রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। এর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করার পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় এসেছিলেন। এক দশক পর ফের মন্ত্রী পর্যায়ের সফর হিসেবে ইসহাক দারের এ সফরকে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করার সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App