×

জাতীয়

অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আনা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) আবু আলম মোহাম্মদ শহীদ খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সকালে সাবেক সচিব শহীদ খানকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে এক গোলটেবিল বৈঠকে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে শুরু করেন।

আব্দুল লতিফ সিদ্দিকীসহ এজহারনামীয় ১৬ জন এবং অজ্ঞাতনামা ৭০/৮০ জন পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অপরাধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে ২৯ আগস্ট একটি মামলা দায়ের করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App