×

জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্থাপিত ডিএমপির অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে বলে আশাপ্রকাশ করেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আমরা আশা করছি নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। গত সাতদিন ধরে নিরাপত্তা ভালো ছিল। ওই দিনও ভালো থাকবে। ১০ তারিখেও ভালো থাকবে।

কোনো কারণে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে বিষয়ে আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে বলেও জানান শেখ মো. সাজ্জাত আলী।

এদিনও রাত আটটা থেকে ১১ তারিখ বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App