×

জাতীয়

জামায়াত আমিরের অপেক্ষায় কক্সবাজারে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

জামায়াত আমিরের অপেক্ষায় কক্সবাজারে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

ছবি: সংগৃহীত

কক্সবাজারে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পৌর শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে তৈরি করা মঞ্চে ১১ দলীয় নেতারা অবস্থান করছেন।

এরই মধ্যে কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল। বক্তব্য রাখছেন, উপজেলা-জেলার জামায়াতের নেতৃবৃন্দ ও অন্যদলের নেতারা। জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী ও ঐক্যের সহযোগীরা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, জনসভার জন্য কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল।

সফরের শুরুতে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত আমীরের। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। তার সফর ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App