×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র একমাত্র ঝুঁকি নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

অবৈধ অস্ত্র একমাত্র ঝুঁকি নয়

ছবি: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের  স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়। এর বাইরে বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখল করার চেষ্টা হলে কেউ ছাড় পাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।’

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনায় যারা দায়ী, সবাইকে আইনের আওতায় আনা হবে। ঝিনাইগাতীর মতো ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।’

এর আগে সভায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এসময় নির্বাচনকালীন নিরাপত্তা, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

দ্য উইককে মির্জা ফখরুল হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় পাচ্ছে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভয় পাচ্ছে না ইরান

সরকার নয়, আপনাকে-আমাকেই দায়িত্ব নিতে হবে

আলী রীয়াজ সরকার নয়, আপনাকে-আমাকেই দায়িত্ব নিতে হবে

তাহেরিকে সতর্ক করল ইসি

আচরণবিধি লঙ্ঘন তাহেরিকে সতর্ক করল ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App