×

জাতীয়

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

ছবি: সংগৃহীত

ঢাকা-১২ সংসদীয় আসনের অন্তর্ভূক্ত হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণাকালে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের (কোদাল প্রতীক) মিছিলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) সমর্থকদের হামলায় অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারের মীরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)।

আহত কর্মীদের দেখতে হাসপাতালে এসে সাইফুল হক অভিযোগ করেন, ‘মীরবাগ এলাকায় নির্বাচনি মিছিল শেষে ফেরার পথে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক আরও বলেন, ঢাকা-১২ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।   

তবে হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক দাবি করেছেন, কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App