×

জাতীয়

নির্বাচনী নিরাপত্তা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার, সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন : সারাদেশে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা উদ্যোগ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে তুলে ধরেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পেয়ে রাষ্ট্রদূত সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে উঠে আসে আলোচনায়।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

ওয়াশিংটন পোস্ট জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App