×

জাতীয়

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে মাতালের আক্রমণে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনের একটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

জানা যায়, ডিউটি শেষে বাসায় ফেরার সময় গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে।  মারধরে গুরুতর আহত ওই কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ডিউটি শেষ  বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে একটি গাড়ির বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এডিসি মাহফুজ্জামানের। এ সময় একপর্যায়ে ওই ব্যক্তিরা তার ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি বার থেকে মদ খেয়ে বের হয়েছিলেন। পরে পাশাপাশি চলাচলের সময় এডিসির গাড়ির সঙ্গে তাদের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তারা এডিসির গাড়ি রোধ করেন এবং গাড়ির সামনে পুলিশের লোগো দেখে উত্তেজিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এরপর তারা বার থেকে আরো লোকজনকে ফোন করে ডেকে আনেন। পরে ২০ থেকে ২২ জন মিলে এডিসির ওপর ঝাঁপিয়ে পড়েন। 

তিনি আরো বলেন, এ ঘটনায় এডিসি মাহফুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় মোট ১৭টি সেলাই লেগেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘হামলাকারীরা মূলত ব্যবসায়ী। তাদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানায় আছেন এবং এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

পররাষ্ট্র উপদেষ্টা নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App