×

জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৭ শতাংশ কারাবন্দি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৭ শতাংশ কারাবন্দি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের মধ্যে মাত্র ৭ শতাংশ এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সারাদেশের কারাগারগুলোয় থাকা ৮৫ হাজার বন্দির মধ্যে এবার পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৫ হাজার ৯৬০ জন। কারা অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, দেশে মোট ৭৫টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোর মধ্যে ৭১টি কারাগারে থাকা বন্দিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছে। বাকিগুলো নতুন হওয়ায় সেখানে বন্দি নেই। ৪৩ হাজার বন্দি ধারণ ক্ষমতা থাকলেও দেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৮৫ হাজার।

নির্বাচন কমিশন এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরও ভোটের সুযোগ সৃষ্টি করেছে।

কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, এবার মোট বন্দির মধ্যে পোস্টাল ভোটের জন্য ৬ হাজার ৩১৩ জন রেজিস্ট্রেশন করলেও নানা জটিলতার কারণে কিছু বাদ পড়ে। অনুমোদন লাভ করে ৫ হাজার ৯৬০ জনের। এই ৫ হাজার ৯৬০ জনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৬৪৭ জনের ভোট সম্পন্ন হওয়ায় যথারীতি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকীগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

বাকিগুলোতে দেরি হওয়ার কারণ কী প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওয়েব সাইটে করতে হয়। সংশ্লিষ্ট বন্দি যে এ এলাকার সেই এলাকার প্রার্থীদের তালিকা ওয়েবসাইট থেকে বের করে দিতে হয়, ফলে এটাতে একটু সময় লাগে।

কারাগারে থেকে রেজিস্ট্রেশন করার পর ভোট দেওয়ার আগে জামিন হয়ে গেলে কোন বন্দীর আর কারাগার থেকে ভোট দেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বিধিগত কারণে কারাগার থেকে ভোট দেওয়ার সুযোগ যেমন নেই তেমনি যেহেতু তিনি একবার রেজিস্ট্রেশন করেছেন সে কারণে বাইরে থেকে ভোটদানের সুযোগ নেই।

কারা অধিদপ্তর বলছে, বর্তমানে মোট বন্দির মধ্যে অধিকাংশই চব্বিশের অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনিপ্রোর প্রাণীদের নীরব কান্না, যুদ্ধের আগুনে যখন নিভে যাচ্ছে কিয়েভের উষ্ণতা

দিনিপ্রোর প্রাণীদের নীরব কান্না, যুদ্ধের আগুনে যখন নিভে যাচ্ছে কিয়েভের উষ্ণতা

আগে ‘হ্যাঁ’, পরে দাঁড়িপাল্লায় ভোট দিবেন: জামায়াত আমির

আগে ‘হ্যাঁ’, পরে দাঁড়িপাল্লায় ভোট দিবেন: জামায়াত আমির

এপস্টেইন ফাইল: নতুন করে আলোচনায় ইসরায়েল-মোসাদ বিতর্ক

এপস্টেইন ফাইল: নতুন করে আলোচনায় ইসরায়েল-মোসাদ বিতর্ক

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App