×

জাতীয়

উত্তাল শাহবাগ

পুলিশের ব্যাপক লাঠিচার্জ, এমপি প্রার্থী রনিসহ আহত অনেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

পুলিশের ব্যাপক লাঠিচার্জ, এমপি প্রার্থী রনিসহ আহত অনেক

ছবি: সংগৃহীত

বিকেলে একদফা পুলিশি অ্যাকশনের পর, রাতে আবারও শাহবাগ অবরোধের নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ব্যপক লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পুলিশ সেখানে দ্বিতীয় দফা অভিযান চালায়, যার মাত্রা ছিলো আগেরবারের তুলনায় অনেকটাই বেশি।

এসময় পুলিশের আগ্রাসী আক্রমেণে জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। 

এর পরপরেই পুরো এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রায় একঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।

রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত পুরো এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। 

আন্দোলনকারীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছে এবং পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ডে গ্রেনেড নিক্ষেপ করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App