×

জাতীয়

যেভাবে মৃত্যু হয়েছে রমেশ চন্দ্র সেনের, জানালো কারা অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

যেভাবে মৃত্যু হয়েছে রমেশ চন্দ্র সেনের, জানালো কারা অধিদপ্তর

সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কারাগারের বাথরুমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষ করে নাশতা করেন। পরে ওয়ার্ডের বাথরুমে গিয়ে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন : কারাবন্দি সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন।

রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্ম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

চকরিয়ায় ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

১২ তারিখ পর্যন্ত প্লিজ চাঁদাবাজি করবেন না

১২ তারিখ পর্যন্ত প্লিজ চাঁদাবাজি করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App