×

জাতীয়

‘নামসর্বস্ব’ পাশার ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

‘নামসর্বস্ব’ পাশার ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যববেক্ষণে ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা হয়। সেখানে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে জানিয়েছিল। নির্বাচন কমিশন খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার একটি দৈনিক পত্রিকায় এক ব্যক্তিনির্ভর ‘পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। যা নিয়ে সারাদেশে তোলাপাড় সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নামসর্বস্ব’ পাশার ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

‘নামসর্বস্ব’ পাশার ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

বাংলাদেশ ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফের কমলো সোনার দাম

ফের কমলো সোনার দাম

একাত্তর আর মার্ক টালি একই সূত্রে গাঁথা

একাত্তর আর মার্ক টালি একই সূত্রে গাঁথা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App