×

জাতীয়

ইসিকে জামায়াত

প্রশাসন একপেশে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

প্রশাসন একপেশে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।


প্রশাসনের পক্ষপাতিত্ব ও ওসি প্রত্যাহারের দাবি

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, ‘পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি। তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।’


ঢাকা-১৫ ও পাবনায় সহিংসতা

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ঢাকা-১৫ আসনে (যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন) এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।


ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট বিতর্ক ও হ্যাকিং প্রসঙ্গ

সম্প্রতি ১১টি নারী সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে।

জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি এবং তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থনের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

তিনি আরও বলেন, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

আমীর খসরু ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

পটুয়াখালী–২ জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

 ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App