×

জাতীয়

কেন্দ্রে যাওয়ার পথে খাদে নির্বাচনি পিকআপ, আহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

কেন্দ্রে যাওয়ার পথে খাদে নির্বাচনি পিকআপ, আহত ৩

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে তিন আনসার সদস্য আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পিকআপটি সোলাগাড়ী এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিশূন্য একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপে থাকা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সহকারি রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়েছে।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App