×

জাতীয়

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা

ছবি : সংগৃহীত

সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জামায়াত জোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এ ছাড়া বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়কনাহিদ ইসলাম।

আরো পড়ুন : মন্ত্রিসভায় থাকছে ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী 

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটভুক্ত দলগুলোর নবনির্বাচিত সদস্যরা।

সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণের বিষয়টি নিয়ে শুরুতে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগে জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না।

পরবর্তীতে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে আলোচনা শেষে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App