×

জাতীয়

বেইলি রোডে বাহারি ইফতারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

বেইলি রোডে বাহারি ইফতারি

ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা বেইলি রোডে বাহারি ইফতারি। প্রতিবছরের মতো এবারো রমজান মাসে ইফতারির মেলা বসেছে বেইলি রোডে। আজ বৃহস্পতিবার প্রথম দিনেই দোকানিরাও বসেছেন বাহারি ইফতারির পসরা নিয়ে। মজাদার ইফতারির জন্য সুপরিচিত রাজধানীর বেইলি রোডেও জমে উঠেছে ইফতার বাজার। বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট নানান পদের ইফতার সামগ্রীর দেখো মিলেছে। তবে এই এলাকার ইফতার সামগ্রীর দাম সাধারণ মানুষের ‘নাগালের বাইরে’ বলে জানিয়েছেন ক্রেতারা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেইলি রোডের স্থায়ী ও অস্থায়ী ইফতার দোকান ঘুরে দেখা যায়, ছোলা, চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, বাহারি কাবাব, হালিম ও মিষ্টি জাতীয় বাহারি ইফতার সামগ্রী। বেইলি রোডের ‘হক ব্রেড স্টোরে’ পাওয়া যাচ্ছে চিকেন পরোটা ৬০ টাকা, ডিমের চপ ৩০ টাকা (প্রতি পিস) এবং হালিম প্রতি কেজি ৪০০ টাকা।


এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি দোকানেই রয়েছে বিভিন্ন ধরনের চিকেন কাবাব। ‘বেইলি ইফতার বাজার’ নামক দোকানে চিকেন আচারি কাবাব ৩৪০ টাকা, হারিয়ালি কাবাব ৩৫০ টাকা, চিকেন টিক্কা কাবাব ৩২০ টাকা, লাল বাদশা ২০০ টাকা, ফালুদা ১৫০ টাকা (প্রতি বাটি) এবং হালিম পাত্রের আকার ভেদে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বেইলি রোডের বিখ্যাত ‘এ ওয়ান ফুডে’ কিমা পরোটা ১৫০ টাকা, ওয়েস্টার কাবাব ৮০ টাকা, ভেজিটেবল কাটলেট ৫০ টাকা, চিকেন অন্থন ৪০ টাকা, পেঁয়াজু ও বেগুনি ১০ টাকা, ফিশ বল ৯০ টাকা, জালি কাবাব ৭০ টাকা, চিকেন মালাই কাবাব ১২০ টাকা, বারবিকিউ চিকেন রোল ১৬০ টাকা, চিকেন অনিয়ন রোল ১৫০ টাকা, স্পাইসি চিকেন ৮০ টাকা ও চিকেন ললিপপ ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া এই দোকানে দই বড়া ১৬০ থেকে ২০০ টাকা, ফালুদা ৮০ টাকা, গাজর ফিরনি ৮০ টাকা এবং হালিম ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে ‘কাচারি বাড়ি ইফতার বাজারে’ ছোলা-পেঁয়াজু ও কাবাবের পাশাপাশি পাওয়া যাচ্ছে মোরগ পোলাও ২৮০ টাকা, গরুর তেহারি ৩৫০ টাকা, খাসির রেজালা (হাফ কেজি) ১ হাজার ২০০ টাকা ও এক কেজি ২ হাজার ৪০০ টাকা, গরুর লাল ভুনা ১ হাজার ৬০০ টাকা এবং কালা ভুনা ১ হাজার ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া ঘি পরোটা ১০০ টাকা, আলু পরোটা ৮০ টাকা, লেমন মিন্ট ২২০ টাকা ও মহব্বত শরবত ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ইফতার কিনতে আসা শান্তিনগরের বাসিন্দা আজিজ রাজু বলেন, বেইলি রোডের ইফতার অনেক বৈচিত্র্যময়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কিছু দোকান থাকলেও বেশিরভাগই অভিজাত। সবাই চাইলেই এখান থেকে ইফতার কিনতে পারে না। একটা সময় এখানে দাম সাধ্যের মধ্যে ছিল, স্বাদেও অতুলনীয় ছিল।

আরেক ক্রেতা বলেন, হালিমের দাম অনেক বেশি। কিছু রুটি আর কাবাব নিতেই প্রায় এক হাজার টাকা হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App