×

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ওয়ারেন্টভুক্ত আসামি ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, গতকাল রাত ১টায় উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গতকাল রাতে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তিনি দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গেল কয়েক মাস আগে দুদকের অভিযানে তার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছিলো। ওই নথিগুলোতে সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসা-লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছিল দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App