×

জাতীয়

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা একুশের চেতনার মূল ভিত্তি। বিশেষ করে ধর্মীয় বা জাতিগত বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা একুশের আদর্শের পরিপন্থী।

আরো পড়ুন : ফ্যাসিবাদমুক্ত একুশ, এবার অনুভূতি ভিন্ন: মির্জা ফখরুল

তিনি বলেন, নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। যারা এসব অধিকার হরণ করে, তারা একুশের চেতনাবিরোধী আচরণ করে, এমন অবস্থানকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, একুশের প্রকৃত চেতনা ধারণ করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে সবার জন্য সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ মূল্যবোধগুলোই একুশের মূল বার্তা এবং তা বাস্তবায়নেই জাতির অগ্রগতি নিহিত।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App