×

জাতীয়

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নেতৃবৃন্দ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে আলোচনা হয়। খবর বাসসের।

এ সময় ওনাব-এর নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন করছি আমরা। তারা রেজিস্ট্রেশন নবায়ন ফিসহ আরও কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। এ সব সমস্যা সমাধানের জন্য তারা কিছু দাবিও তুলে ধরেন। 

এ সব দাবির মধ্যে রয়েছে— বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা ও রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন— ওনাব-এর আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও  অয়ন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App