×

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী

শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে এসেছে নতুন মুখ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক পেয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব। আর চব্বিশের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্ব সামলে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে কমান্ড্যান্ট হিসেবে এনডিসিতে পাঠানো হয়েছে। 

নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়।

এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে অল্প কিছুদিন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন।

এছাড়াও, রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App