×

জাতীয়

স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে নিম্নলিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরো পড়ুন : খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান

২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ

৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ

৪. অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি

৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা

৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য

৭. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি

৮. বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি

৯. জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া

১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন

১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/ জনসেবা

১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা/ জনসেবা

১৩. মো. সাইদুল হক – সমাজসেবা/ জনসেবা

১৪. গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা/ জনসেবা

১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/ জনসেবা

১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন

১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি – গবেষণা ও প্রশিক্ষণ

১৮. অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ

১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ

২০. আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App