×

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নূরনবী (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে তেজগাঁও ১৪ নম্বর কালাম বস্তির সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নূরনবীর বাবা রফিক জানান, বাসার সামনের সড়ক পারাপারের সময় একটি মিনি পিকআপ ধাক্কা দিলে তার ছেলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App