×

জাতীয়

ঈদের পর টাকা ফেরত পাবেন প্রকাশকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ঈদের পর টাকা ফেরত পাবেন প্রকাশকরা

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলার স্টলের জন্য ফি মওকুফের আগে যেসব প্রকাশক নির্ধারিত ফি জমা দিয়ে স্টল বরাদ্দ নিয়েছিলেন, তাদের টাকা ঈদের পরপরই ফেরত দেওয়া হবে। 

শুক্রবার (১৩ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। 

বাংলা একাডেমি জানায়, স্টল ফ্রি করার আগে যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের বাংলা একাডেমির জনসংযোগ দফতর বরাবর আবেদন করতে হবে। আবেদনের সময় অবশ্যই যে মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন, তার ডকুমেন্টের ফটোকপি এবং একটি আবেদন পত্র জমা দিতে হবে।

এ বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়নি। এবারের মেলা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, শেষ হবে ঈদের আগে আগামী রবিবার ১৫ মার্চ।

বাংলা একাডেমির তথ্য মতে, ২০২৫ সালের অমর একুশে বইমেলায় মোট তিন হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এবারের বইমেলায় নতুন বই জমা পড়েছে মাত্র এক হাজার ৩৩৭টি, যা গত বছরের তুলনায় অনেক কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App