×

জাতীয়

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে। নির্ধারিত এই ১০ দিনের বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের দিনসহ প্রতিদিনই যাত্রী চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির সই করা এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

আরো পড়ুন: কুতুবদিয়ার সৈকতে ৮ দিন ধরে পড়ে আছে ২ টনের মৃত তিমি

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময় অভ্যন্তরীণ কিছু কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। এর মধ্যে পণ্য লোড-আনলোড, পরিবহনসহ কয়েকটি প্রয়োজনীয় কাজ চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App