×

জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া জনিত কোনো সমস্যা দেখা দিলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই প্রধান জামাত আয়োজন করা হবে

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।’

প্রশাসক বলেন, ‘জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আলাদা প্রবেশ ও প্রস্থান গেট রাখা হয়েছে। এছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুনানি ২১ মে

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুনানি ২১ মে

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App